খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
  অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, সমঝোতা নিয়ে অনিশ্চয়তা

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

[ccfic]

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীর এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে শিশুটি হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পর মারা যায়। এ নিয়ে খুলনাঞ্চলে হামের উপসর্গে দশ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে কুষ্টিয়ায় ৮ জন, খুলনায় ২ জন রয়েছে। তবে খুলনায় যে দুই শিশুর মৃত্যু হয়েছে তারা দুজনই ঝিনাইদহ জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিল। এছাড়া নতুন করে হাম উপসর্গে আক্রান্ত হয়েছেন ৫১ জন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দশ জেলায় এ পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন। হাসপাতালে ভর্তি আছে ৭৯৯ জন এবং চিকিৎসা নিয়ে ফিরে গেছে ৫৭৬ জন।খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হামের উপসর্গ নিয়ে ভর্তি চাঁন (২) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছ্ে । আজ শনিবার দুপুর ২টায় হাসাপাতালের হামের আইসোলেশন সেন্টারে শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সৈয়েদা রুখশানা পারভীন শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন।ভর্তি রেজিষ্ট্রার সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এর বাসিন্দা গোলাম রসুল এবং ইয়াসমীন বেগমের দুই বছর বয়সী সন্তান চাঁনকে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় শিশুটির মৃত্যু হয়।জানতে চাইলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সৈয়েদা রুখশানা পারভীন বলেন সকালে ঝিনাইদহ এর কালিগঞ্জ থেকে ২৩ মাস বয়সী শিশুটি এসেছিলো। কিন্তু খুবই অপুষ্টিতে ভোগা শিশুটি একেবারেই মুমুর্ষ অবস্থায় নিয়ে আসা হয়েছে। এই ২৩ মাসে অনেক গুলো টিকা দেয়ার কথা থাকলেও তাকে এখন পর্যন্ত কোন টিকাই দেয়া হয়নি। এখানে আসার পর সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চিকিৎসা শুরু করা হয়েছে। কিন্তু দুপুর ২টায় শিশুটির মৃত্যু হয়।খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান জানান গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮ টা পর্যন্ত নতুন রোগী ভর্তি হয়েছে ৫১ জন। এরমধ্যে বাগেরহাটে ১, যশোরে ২৪, ঝিনাইদহে ৮, খুলনায় ৬, কুষ্টিয়ায় ৩, মাগুরায় ৫ এবং নড়াইলে ৪ জন রয়েছে। এই সময়ের মধ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও সাতক্ষীরায় নতুন রোগীর সন্ধান পাওয়া যায়নি।ইতোমধ্যেই দশ জেলায় এ পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন। হাসপাতালে ভর্তি আছে ৭৯৯ জন এবং চিকিৎসা নিয়ে ফিরে গেছে ৫৭৬ জন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT