খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
  অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, সমঝোতা নিয়ে অনিশ্চয়তা

বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা

[ccfic]

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা। শনিবার দুপুর ১টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।মনোনয়নপত্র সংগ্রহ শেষে পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা বলেন, দল তার যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী। মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে নারীদের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং একটি নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।তিনি বিশেষভাবে বাগেরহাটবাসীর উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “আমি নির্বাচিত হতে পারলে বাগেরহাটের মানুষের জন্য কাজ করতে চাই। বিএনপি আমাকে সুযোগ দিলে বাগেরহাটের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নেও তিনি সক্রিয় ভূমিকা রাখতে চান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT