খুলনা, বাংলাদেশ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার: কেএমপি
  ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বের খোঁজে জনগণ -সামনে উঠে আসছে -মিকাইল বিশ্বাস.
  ডুমুরিয়ায় ‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে অনিয়মের অভিযোগ
  তেরখাদায় আগাম উপজেলা পরিষদ নির্বাচনী হাওয়া:বিএনপির একাধিক মুখ, জামায়াত প্রস্তুত
  খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক অভিযানে হত্যা মামলা সহ মোট ০৫(পাঁচ) টি মামলার আসামী মোঃ বাপ্পি মুন্সী (৩২) গ্রেফতার : কেএমপি
  যুদ্ধবিরতির ঘোষণায় কত নামলো তেলের দাম
  উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মানুষের মুখে ঘুরছে একটিই নাম- আমিনুল ইসলাম আমিন
  ট্রাম্পের যুদ্ধবিরতি মানল না ইসরায়েল, ইরানে নতুন হামলা
  তেরখাদার আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা, জনপ্রিয়তায় এগিয়ে ইলিয়াস মোল্লা
  ব্যয় সংকোচন ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিতে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত :

খুলনায় নদীতে মাছ ধরার সময় ঝড়ে নৌকাডুবির ঘটনায় দুই জেলে নিখোঁজ.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার//খুলনার কয়রা উপজেলায় নদীতে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় দুই জেলে নিখোঁজ হয়েছেন।এ ঘটনায় একজন জেলে সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামসংলগ্ন শাকবাড়িয়া নদীর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজরা হলেন— বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের বাসিন্দা মৃত শুধির মৃধার ছেলে উপেন মৃধা (৫০) এবং মৃত ধোনা মণ্ডলের ছেলে মুকেন্দ মন্ডল (৪২)।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তিন জেলে শাকবাড়িয়া নদীতে মাছ ও কাঁকড়া ধরতে যান। এ সময় আকস্মিক ঝড়ে তাদের নৌকাটি ডুবে যায়।নৌকায় থাকা বিপুল রায় (৩৫) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুইজন নদীতে তলিয়ে যান।স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী বলেন, নৌকাডুবির ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ দুইজনকে উদ্ধারে চেষ্টা চলছে।কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে।নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT