খুলনা, বাংলাদেশ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩৯ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প
  গণহত্যার আসামিদের জামিন ও আ. লীগ কার্যালয় খোলার প্রতিবাদ জামায়াতের
  গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
  জানা গেল প্রধানমন্ত্রী কবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন
  আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, তীব্র প্রতিক্রিয়া জামায়াতের
  আজকের ভূমিকম্পের মাত্রা কত?
  রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  সাতক্ষীরার শ্রেষ্ট সহকারী পুলিশ সুপার হলেন মোহাম্মদ নুরুল্লাহ।
  পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন
  কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক

কেশবপুর নষ্ঠ গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমান

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলা শহরের শ্রীগঞ্জ পুরাতন ব্রিজের মাথায় নষ্ট ও পচা গরুর মাংস বিক্রির দায়ে মনিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের মালেক গোলদারের ছেলে জাকির হোসেন এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী-২৬) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীগঞ্জ পুরাতন ব্রিজ এলাকার বকুলতলা বাজারে একটি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে নষ্ট ও পচা গরুর মাংস বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনের আওতায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং উদ্ধারকৃত মাংস জব্দ করে ধ্বংস করা হয়।উপজেলা নির্বাহী অফিসার জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যদ্রব্য বিক্রিতে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
ছবিঃ
২৬/০২/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT