খুলনা, বাংলাদেশ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩৯ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প
  গণহত্যার আসামিদের জামিন ও আ. লীগ কার্যালয় খোলার প্রতিবাদ জামায়াতের
  গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
  জানা গেল প্রধানমন্ত্রী কবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন
  আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, তীব্র প্রতিক্রিয়া জামায়াতের
  আজকের ভূমিকম্পের মাত্রা কত?
  রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  সাতক্ষীরার শ্রেষ্ট সহকারী পুলিশ সুপার হলেন মোহাম্মদ নুরুল্লাহ।
  পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন
  কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক

একনেক গঠন: সভাপতি প্রধানমন্ত্রী, বিকল্প সভাপতি মির্জা ফখরুল

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গঠন করা হয়েছে। এ সময় বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত একনেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির বিকল্প চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, আইনমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।অন্য দিকে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী এবং আইনমন্ত্রী। দেশের সব বড় সরকারি ক্রয় প্রস্তাব এই কমিটির অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত করা হয়।একইভাবে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে। নীতিগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন অর্থনৈতিক বিষয় ও প্রস্তাবসমূহ এই কমিটিতে পর্যালোচিত হবে।আজ একই দিনে নতুন ১০ জন উপদেষ্টার দফতর বণ্টন এবং রাষ্ট্রপতির নতুন প্রেস সচিব নিয়োগের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তগুলোর পাশাপাশি একনেক ও মন্ত্রিসভা কমিটি পুনর্গঠনের এই প্রজ্ঞাপন জারি করা হলো।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT