খুলনা, বাংলাদেশ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩৯ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প
  গণহত্যার আসামিদের জামিন ও আ. লীগ কার্যালয় খোলার প্রতিবাদ জামায়াতের
  গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
  জানা গেল প্রধানমন্ত্রী কবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন
  আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, তীব্র প্রতিক্রিয়া জামায়াতের
  আজকের ভূমিকম্পের মাত্রা কত?
  রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  সাতক্ষীরার শ্রেষ্ট সহকারী পুলিশ সুপার হলেন মোহাম্মদ নুরুল্লাহ।
  পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন
  কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক

১৮ মাস পার হলেও অগ্রগতি নেই জুলাই বিপ্লব সংশ্লিষ্ট মামলাগুলোর

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :জুলাই গণঅভ্যুত্থানের ১৮ মাস পার হলেও চট্টগ্রামে হওয়া মামলাগুলোর তেমন অগ্রগতি নেই। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তদন্ত আরো ধীর হয়েছে বলে অভিযোগ স্বজনদের। নিহতদের পরিবারগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের সময় অন্তত বিভিন্ন দপ্তর থেকে খোঁজ নেওয়া হতো, নতুন সরকার আসার পর সেই খোঁজখবর নেওয়াও বন্ধ হয়ে গেছে।সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, জুলাইয়ের ঘটনায় চট্টগ্রামে হওয়া মামলার তদন্ত এগোচ্ছে না, হাজির করা যাচ্ছে না সাক্ষী। ভুক্তভোগী ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা বা পুনর্বাসনও করা হয়নি। এছাড়া নতুন সরকার আসার পর তাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি জুলাই শহীদদের পরিবারের সঙ্গে যোগাযোগ।২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আ.লীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরাম। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা বাজার পাড়ায়। তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষে পড়তেন। ওয়াসিম পাঁচ ভাইবোনের মধ্যে তৃতীয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT