
নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।মৃত ব্যক্তিরা হলেন— ভালুকা চাঁদপুর উত্তরপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল করিম (৫২) ও আব্দুল গফুর (৫০)।স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই আব্দুল গফুর ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রোববার ভোররাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ খবর শোনার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় বড় ভাই আব্দুল করিমের। পরে বিকেলে পারিবারিক কবরস্থানে দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, এমন ঘটে থাকলে তা খুবই হৃদয়বিদারক। তবে ঘটনা সম্পর্কে থানায় কেউ তথ্য জানায়নি।
