খুলনা, বাংলাদেশ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩৯ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প
  গণহত্যার আসামিদের জামিন ও আ. লীগ কার্যালয় খোলার প্রতিবাদ জামায়াতের
  গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
  জানা গেল প্রধানমন্ত্রী কবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন
  আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, তীব্র প্রতিক্রিয়া জামায়াতের
  আজকের ভূমিকম্পের মাত্রা কত?
  রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  সাতক্ষীরার শ্রেষ্ট সহকারী পুলিশ সুপার হলেন মোহাম্মদ নুরুল্লাহ।
  পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন
  কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির আত্মহত্যা

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া  আক্তার :ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার-এ রফিকুল ইসলাম (২৮) নামের এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কারারক্ষী আরমান জানান, বিকেলের দিকে রফিকুল ইসলাম কারাগারের ভেতরে গলায় ফাঁস দিয়ে অচেতন হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।তিনি আরও জানান, মো. রফিকুল ইসলাম কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ৩৯১৮/২৬ এবং বাবার নাম আশরাফ আলী। তবে তিনি কোন মামলায় হাজতি ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।এদিকে, ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT