খুলনা, বাংলাদেশ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

কারাদণ্ডপ্রাপ্ত ও ১০ মামলার আসামি আবির গ্রেপ্তার : কেএমপি

[ccfic]

খুলনার সময়ের খবর ডেক্স :
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে কারাদণ্ডপ্রাপ্ত ও একাধিক মামলার আসামি আবির হাসান ওরফে আবুজারকে (২৭) গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে খুলনা সদর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর পূর্ববানিয়াখামার এলাকার লোহার গেট মোড় সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী হিসেবে পরিচিত আবির হাসান ওরফে আবুজারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবির হাসান পিতা— মোঃ শহিদুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা পূর্ববানিয়াখামার মেইন রোড, লোহার গেট মোড়, থানা— খুলনা সদর। পুলিশ জানায়, আবির হাসান জিআর নং-১১২/২১ (হরিণটানা) মামলায় ১ বছর ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। একই সঙ্গে তিনি জিআর নং-২৬০/২২ (খুলনা) মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
থানার রেকর্ড পর্যালোচনা করে পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আবির হাসানের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় চুরি, মাদক কারবার, দস্যুতা, চাঁদাবাজি ও অপহরণসহ গুরুতর অপরাধে সর্বমোট ১০টি মামলা রয়েছে। এসব মামলার কারণে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির হাসান তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। অপরাধীদের আইনের আওতায় আনতে কেএমপির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT