খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
  ৯ মাসেই এক লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি
  পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ
  একটি নারী আসন হারাচ্ছে জামায়াত-এনসিপি জোট
  নকলমুক্ত পরিবেশে রূপসার শিয়ালী কেন্দ্রে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন
  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান
  পানামা খালে ব্যাপক জট, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি
  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি

রাত্রিকালীন যৌথ অভিযানে তানোরে ৪ কেজি গাঁজাসহ একজন আটক

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার  :

রাজশাহীর তানোর উপজেলায় রাত্রিকালীন যৌথ বাহিনীর অভিযানে ৪ কেজি অবৈধ গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে তানোর থানামোড়ের তিন রাস্তার মাথায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

যৌথ বাহিনীর টহল চলাকালে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দেওয়া হয়। পরে সিএনজিটি তল্লাশি করে ভেতরে খাকি রঙের প্লাস্টিক টেপে মোড়ানো ৪ (চার) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মুক্তারুল হক (৫৪)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মরহুম কসিমউদ্দিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গাঁজাগুলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় আটক ব্যক্তিকে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT