খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
  ৯ মাসেই এক লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি
  পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ
  একটি নারী আসন হারাচ্ছে জামায়াত-এনসিপি জোট
  নকলমুক্ত পরিবেশে রূপসার শিয়ালী কেন্দ্রে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন
  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান

কেশবপুরে মুরগির বিষ্ঠা মাছের খাবার হিসেবে ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা

[ccfic]

 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে মৎস ঘেরে মাছের খাবার হিসেবে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ব্যবহার করায় মতিয়ার রহমান নামে এক মাছের ঘেরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ জানুয়ারি-২৬) উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামে অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়। ঘের মালিক মতিয়ার রহমান সন্ন্যাসগাছা গ্রামের আবুল শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোন খাতুন। তিনি বলেন, ঘের মালিক মতিয়ার রহমানকে একাজ না করার জন্য পূর্বে নিষেধ করা হয়েছিল। কিন্তু নিষেধ অমান্য করে সে এটি চলমান রেখেছিল। সোমবার মাছের খাবার হিসেবে পোল্ট্রির ক্ষতিকারক বিষ্ঠা ব্যবহার করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে সন্ন্যাসগাছা অভিযান চালানো হয়। এ সময় ঘেরের ম্যানেজার দেবাশীষ রায়কে মুরগির বিষ্ঠাসহ হাতেনাতে ধরা হয়‌। মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ অনুযায়ী ঘের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোন খাতুন আরও বলেন, পোল্ট্রি মুরগির বিষ্ঠা মাছের খাবার হিসেবে ঘেরে ব্যবহার করা হচ্ছে। এই মাছ আবার আমি, আপনি, আমাদের বাচ্চারা সবাই খাচ্ছে। এতে শরীরে বিভিন্ন ধরনের রোগ বালাই এমনকি ক্যান্সার পর্যন্ত দেখা দিচ্ছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ছবিঃ
১৯/০১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT