খুলনা, বাংলাদেশ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার :

[ccfic]

নিজস্ব প্রতিবেদক :

কেএমপি,খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হরিণটানা থানা পুলিশ এক মাদক কারবারিকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে।কেএমপির হরিণটানা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১২টা ৩০ মিনিটে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা জিরোপয়েন্ট মোড়ে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহজনক চলাচলের ওপর নজর রাখা হয়। এ সময় পুলিশ সদস্যরা তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত ব্যক্তির নাম রিপন হোসাইন (৩৫)। তিনি মোঃ সিরাজুল ইসলামের পুত্র, স্থায়ী ঠিকানা আলমতলা ৪নং ওয়ার্ড, থানা-পাইকগাছা, জেলা-খুলনা।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রিপন হোসাইন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল বলে সে জানায়।এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।কেএমপি কর্তৃপক্ষ আরও জানায়, নগরীকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT