
আবিদুর রহমান আলিফ:-জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ শীর্ষক প্রকল্প প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সাতজন মেধাবী শিক্ষার্থী। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও গবেষণাভিত্তিক প্রকল্প উপস্থাপনার মধ্য দিয়ে এ আয়োজনে নিজেদের সক্ষমতা তুলে ধরেন তারা। প্রদর্শনীতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থাপিত চারটি প্রকল্প নির্বাচিত হয়েছে।p১২ নভেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এ সময় জাতীয় সংসদের হুইপ আলহাজ রকিবুল ইসলাম বকুল, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আসাদুজ্জামান সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কার্যক্রমে তরুণ শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা এবং তাদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার লক্ষ্যে এ প্রকল্প প্রদর্শনীর আয়োজন করা হয়।খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ অংশগ্রহণ ও চারটি প্রকল্প নির্বাচিত হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের অগ্রযাত্রায় একটি ইতিবাচক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও গবেষণায় উৎসাহিত করার পাশাপাশি জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখবে।অনুষ্ঠান শেষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
