খুলনা, বাংলাদেশ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা
  হামলার ঘটনায় নাম জড়ানোর প্রতিবাদে বিএনপি নেতা টুটুলের সংবাদ সম্মেলন
  কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি 
  খুলনা পলিটেকনিকের দুই শিক্ষার্থীর মধ্যে প্রেমের বিরোধ, ছুরিকাঘাতে আহত যুবক
  ডুমুরিয়া রংপুরে ডাঃ অমিত মল্লিকের মায়ের পরলোক গমন।
  শেষ সময়েও জনসমর্থনে এগিয়ে মেম্বার পদপ্রার্থী শফিকুল, ঘোষণা করলেন নির্বাচনী ইশতেহার
  ঈদগাঁও বাজারে উচ্ছেদ নোটিশে হাইকোর্টের স্থিতাবস্থা ৪ সপ্তাহের রুল জারি
  খুলনায় রুপসা বন্ধুর ছু*রি*আঘাতে যুবক গুরুতর আহত।
  খুলনায় রুপসা বন্ধুর ছু*রি*আঘাতে যুবক গুরুতর আহত।
  দাকোপে জাতীয় সমবায় দিবস উদযাপন

কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি যশোরের কেশবপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা ১২টি সিলিং ফ্যান, ১৪টি পানির কল, একটি কাঁসার ঘণ্টা ও পাঁচটি চেয়ারের তোয়ালে চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।সোমবার (৯ নভেম্বর-২৬) ভোররাত ২টা থেকে ৪টার মধ্যে উপজেলার ৭ নং পাঁজিয়া ইউনিয়নের পাঁচ বাঁকাবর্শী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রিয়াদ আরেফিন জানান, কালীপূজা উপলক্ষে ৮ নভেম্বর বিদ্যালয় বন্ধ ছিল। এ সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষের দরজায় লাগানো ছিটকনির হ্যাজবোল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তিনটি শ্রেণিকক্ষের তালা খুলে বিআরবি কোম্পানির ১২টি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়। এ ছাড়া বিদ্যালয়ের ওয়াশ ব্লক থেকে ১৪টি পানির কল, অফিস কক্ষ থেকে একটি কাঁসার ঘণ্টা ও পাঁচটি চেয়ারের তোয়ালে চুরি করে পালিয়ে যায়।চুরির খবর পেয়ে সোমবার সকালে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর হক বলেন, বিদ্যালয়ে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।এদিকে, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একসঙ্গে ১২টি সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।০৯/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT