
নিজস্ব প্রতিবেদক, খুলনা:-খুলনা মহানগরীর খালিশপুরে প্রেমের সম্পর্কের জেরে এক তরুণকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর আলমনগর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত তরুণের নাম অনিক হাসনাত মুন্না (১৯)। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঝিনাইদহের শৈলকূপা এলাকায়। তাঁর বাবার নাম নজরুল ইসলাম।পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী ববি আক্তার (১৯) তাঁর পেটে ছুরিকাঘাত করেন। ববি খুলনার সোনাডাঙ্গার শেখপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে।প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। শারীরিক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি জানানোর বিষয়টি নিয়ে বিরোধের একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।ঘটনার পর আহত অনিক হাসনাত মুন্নাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত ববি আক্তার খালিশপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা জানা যাবে।
