খুলনা, বাংলাদেশ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।
  ডুমুরিয়ায় জলদস্যুর বাড়ি থেকে দেশীয় পাইপগান উদ্ধার: পুলিশের বিশেষ অভিযানে আটক আতঙ্ক
  সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, ডাকাতদের কবল থেকে ৫ জেলে জীবিত উদ্ধার
  কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  ডুমুরিয়ায় জলদস্যু আব্দুর রহমানের বাড়িতে অভিযান, পরিত্যক্ত পাইপগান উদ্ধার
  মাননীয় প্রধানমন্ত্রীর খুলনা জেলায় আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন স্থান পরিদর্শন: খুলনা জেলা পুলিশ সুপার
  সাতক্ষীরার কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  কাশিয়ানীতে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
  মাদক সংক্রান্ত বিরোধে খুলনায় যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
  নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

[ccfic]

নিজস্ব প্রতিনিধী:-গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাদুল্যাপাড়া গ্রামের ঈদগাহ মাঠ ও ফুটবল খেলার মাঠের বেহাল অবস্থা পরিদর্শন করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, ২৪শে জুলাই যোদ্ধা ও কারা নির্যাতিত বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল ইসলাম।পরিদর্শনকালে তিনি মাঠের জরাজীর্ণ ও বেহাল অবস্থা সরেজমিনে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে মাঠটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হন। এ সময় তিনি জানতে পারেন, মাঠটি শুধু স্থানীয় তরুণদের ফুটবল খেলার স্থানই নয়, বরং গ্রামের মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজও আদায় করেন এই মাঠে।মাঠটির এমন বেহাল অবস্থা দেখে তিনি এর মাটি ভরাট ও সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি মাঠটি ব্যবহার উপযোগী করে তুলতে মাটি সংস্কারের জন্য আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন।স্থানীয়দের মতে, মাঠটি সংস্কার করা হলে একদিকে যেমন এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে, অন্যদিকে ঈদের জামাত আদায়েও মুসল্লিদের দুর্ভোগ কমবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT