খুলনা, বাংলাদেশ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  ডুমুরিয়ায় জলদস্যু আব্দুর রহমানের বাড়িতে অভিযান, পরিত্যক্ত পাইপগান উদ্ধার
  মাননীয় প্রধানমন্ত্রীর খুলনা জেলায় আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন স্থান পরিদর্শন: খুলনা জেলা পুলিশ সুপার
  সাতক্ষীরার কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  কাশিয়ানীতে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
  মাদক সংক্রান্ত বিরোধে খুলনায় যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
  নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
  খুলনার রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 
  আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
  মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার

কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :- বহুল আলোচিত ও সম্ভাবনাময় জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। সারাদেশের মতো যশোরের কেশবপুরেও এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় মাইকেল মধুসূদন সড়কের প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনের (পিটিএফ)- হেরুমমে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর কেশবপুর উপজেলা প্রতিনিধি শেখ মোস্তফা কামালের উদ্যোগে এবং কেশবপুর থানা প্রেসক্লাবের সার্বিক আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি, প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনের (পিটিএফ) চেয়ারম্যান এবং দৈনিক অভয়নগর পত্রিকার স্টাফ রিপোর্টার এ,কে আজাদ (ইখতিয়ার)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার ডুমুরিয়ার আঠারো মাইল কলেজের অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তার এবং কেশবপুর থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক গ্রামের কাগজের সিনিয়র প্রতিনিধি পরেশ চন্দ্র দেবনাথ।অনুষ্ঠানে এ,কে আজাদ (ইখতিয়ার) এর সভাপতিত্বে এবং কেশবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সত্যপাঠ পত্রিকার রিপোর্টার আবুবকর সিদ্দিকের সঞ্চালনা এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, ফটোসাংবাদিক এম এ খালেক, প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনের (পিটিএফ) প্রশাসনিক কর্মকর্তা মুশফিক আজাদ (প্রান্ত), সিনিয়র শাখা পরিচালক মো. আনিসুজ্জামান এবং আইটি কর্মকর্তা মোঃরুহুল আমিন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণমাধ্যমের মূল শক্তি হচ্ছে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন। তাঁরা আশা প্রকাশ করেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন আগামী দিনগুলোতে সত্য ও ন্যায়ের পক্ষে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন তাঁরা।আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং এর অগ্রযাত্রা, সমৃদ্ধি ও সার্বিক সাফল্য কামনা করেন।

ছবিঃ
০৩/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT