খুলনা, বাংলাদেশ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  ডুমুরিয়ায় জলদস্যু আব্দুর রহমানের বাড়িতে অভিযান, পরিত্যক্ত পাইপগান উদ্ধার
  মাননীয় প্রধানমন্ত্রীর খুলনা জেলায় আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন স্থান পরিদর্শন: খুলনা জেলা পুলিশ সুপার
  সাতক্ষীরার কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  কাশিয়ানীতে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
  মাদক সংক্রান্ত বিরোধে খুলনায় যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
  নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
  খুলনার রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 
  আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
  মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার

ডুমুরিয়ায় জলদস্যু আব্দুর রহমানের বাড়িতে অভিযান, পরিত্যক্ত পাইপগান উদ্ধার

[ccfic]

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া, খুলনা:-খুলনার ডুমুরিয়া থানাধীন রামকৃষ্ণপুর এলাকায় একটি দুর্ধর্ষ জলদস্যুর বসতবাড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬ ভোররাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযুক্ত জলদস্যু মো. আব্দুর রহমান শেখকে (৩৬) গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ০৩ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে ডুমুরিয়া থানার একটি বিশেষ টিম রামকৃষ্ণপুর সাকিনস্থ জলদস্যু মো. আব্দুর রহমান শেখের বসতবাড়িতে অভিযান চালায়। আব্দুর রহমান শেখ ওই এলাকার মো. রেজাউল শেখ ও সাফিয়া বেগম দম্পতির ছেলে। তার বিরুদ্ধে জলদস্যতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।অভিযানকালে পুলিশ তল্লাশি চালিয়ে বসতবাড়ির উঠানে অবস্থিত নবনির্মিত একটি পাকা বাথরুমের তিনটি কক্ষের মধ্যবর্তী কক্ষের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ১ (এক)টি পাইপগান উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই সটকে পড়ে অভিযুক্ত আব্দুর রহমান।শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা মোবাইল নাম্বার ০১৭১১৩৬৪৪৩১

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT