
নাঈম হাসান, বাগেরহাট জেলা প্রতিনিধি //আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিতলমারী উপজেলাধীন ৬নং চরবানিয়ারী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জাহিদুর রহমান। সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন। দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিশাল কর্মী ও সাধারণ মানুষের সমাবেশে তিনি এই গণসংযোগ করেন। এ সময় হাজারো সাধারণ মানুষ তাকে বরণ করে নেন।চেয়ারম্যান পদপ্রার্থী মো: জাহিদুর রহমান বলেন, “আমি আপনাদের মাঝে কোনো শাসক হয়ে নয়, একজন সেবক হয়ে আসতে চাই। এই ৬নং চরবানিয়ারী ইউনিয়ন’কে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে এই এলাকা অবহেলিত। নির্বাচিত হতে পারলে রাস্তাঘাটের উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা এবং গরিব-দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি নিজেকে উৎসর্গ করব।”এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রার্থীর সাথে অংশ নেন। স্থানীয় বাসিন্দারা বলেন, ” জাহিদুর রহমান বিপদে-আপদে সবসময় আমাদের পাশে থাকেন। করোনাকালীন সময়ে কিংবা যেকোনো দুর্যোগে তিনি নিজ উদ্যোগে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। আমরা এবার একজন সৎ ও যোগ্য নেতৃত্ব চাই, আর তার জন্য তিনিই সবচেয়ে যোগ্য।”নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত কয়েক দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণ ভোটারদের মাঝে মো: জাহিদুর রহমান ’কে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
