খুলনা, বাংলাদেশ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  ডুমুরিয়ায় জলদস্যু আব্দুর রহমানের বাড়িতে অভিযান, পরিত্যক্ত পাইপগান উদ্ধার
  মাননীয় প্রধানমন্ত্রীর খুলনা জেলায় আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন স্থান পরিদর্শন: খুলনা জেলা পুলিশ সুপার
  সাতক্ষীরার কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  কাশিয়ানীতে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
  মাদক সংক্রান্ত বিরোধে খুলনায় যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
  নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
  খুলনার রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 
  আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
  মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার

পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার মোঃ শফিয়ার রহমান।

[ccfic]

পাইকগাছা( খুলনা) প্রতিনিধি। :-খুলনার পাইকগাছা থানা পুলিশের তাৎক্ষণিক তৎপরতা এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় মোবাইল হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারক চক্রের হাতিয়ে নেওয়া ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের এই যুগোপযোগী পদক্ষেপে সম্পূর্ণ টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী মাহাবুর রহমান।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাহাবুর রহমান রাজশাহীর মতিহার থানার আব্দুল মালেক দপ্তরির ছেলে। তিনি বিগত চার বছর ধরে পাইকগাছায় ‘ওরিয়ন ফার্মাসিউটিক্যালস’-এর মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে কর্মরত আছেন।তাঁর রাজশাহীর মোহনপুরস্থ সোনালী ব্যাংকের মৌগাছী শাখায় একটি ব্যাংক হিসাব (নম্বর: ২৯০১২২১০২৫১৯৭) রয়েছে, যা তিনি মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালনা করে থাকেন। গত ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে হঠাৎ একটি ‘আপডেট’ চাওয়া হয়। বিষয়টি না বুঝে তিনি আপডেট সম্পন্ন করেন। এর প্রায় ৪৫ মিনিট পর ফোনটি সচল হলে সোনালী ব্যাংক থেকে পরপর দুটি অননুমোদিত লেনদেনের বার্তা পান তিনি। পরে ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে দেখেন, তাঁর হিসাব থেকে কৌশলে ৬ লাখ ২০ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে।ভুক্তভোগীর ধারণা, অজ্ঞাতনামা কোনো প্রতারক চক্র তাঁর মোবাইল ফোন হ্যাক করে এই অর্থ আত্মসাতের চেষ্টা চালিয়েছিল।এ ঘটনায় তাৎক্ষণিক অভিযোগ পাওয়ার পর পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের দিকনির্দেশনায় এসআই একরামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মাঠে নামে। পুলিশ ও বাংলাদেশ ব্যাংকের সম্মিলিত ও দ্রুত পদক্ষেপের কারণে প্রতারকরা ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে কারিগরি সহায়তায় ভুক্তভোগীর নিজ ব্যাংক হিসাবের মাধ্যমেই পুরো ৬ লাখ ২০ হাজার টাকা ফেরত দেওয়া হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন।পাইকগাছা থানা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো সাইবার অপরাধ ও সমস্যায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।প্রেরকমোঃ শফিয়ার রহমান।পাইকগাছা খুলনা প্রতিনিধি।০১৭১২-৩৩৩১৯৫

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT