নিজস্ব প্রতিনিধী:-গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাদুল্যাপাড়া গ্রামের ঈদগাহ মাঠ ও ফুটবল খেলার মাঠের বেহাল অবস্থা পরিদর্শন করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, ২৪শে জুলাই যোদ্ধা ও কারা নির্যাতিত বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল ইসলাম।পরিদর্শনকালে তিনি মাঠের জরাজীর্ণ ও বেহাল অবস্থা সরেজমিনে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে মাঠটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হন। এ সময় তিনি জানতে পারেন, মাঠটি শুধু স্থানীয় তরুণদের ফুটবল খেলার স্থানই নয়, বরং গ্রামের মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজও আদায় করেন এই মাঠে।মাঠটির এমন বেহাল অবস্থা দেখে তিনি এর মাটি ভরাট ও সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি মাঠটি ব্যবহার উপযোগী করে তুলতে মাটি সংস্কারের জন্য আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন।স্থানীয়দের মতে, মাঠটি সংস্কার করা হলে একদিকে যেমন এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে, অন্যদিকে ঈদের জামাত আদায়েও মুসল্লিদের দুর্ভোগ কমবে।