খুলনা, বাংলাদেশ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধী:-

যশোরের কেশবপুরে যাত্রীবেশে ভ্যানে উঠে নির্জন স্থানে নিয়ে বৃদ্ধ ভ্যান চালক মফেজ উদ্দিন মোড়ল (৬০) কে কুপিয়ে উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ অক্টোবর-২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার দিকে পাঁজিয়া সড়কের হদ গ্রামের একটি নির্জন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার নরনীয়া এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় চুকনগর বাজার থেকে এক ব্যক্তি যাত্রী সেজে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে যাওয়ার কথা বলে মফেজ উদ্দিনের ভ্যানে ওঠেন। পথে হদ গ্রামের একটি নির্জন বাগান এলাকায় পৌঁছালে ওই যাত্রীবেশী ব্যক্তি বৃদ্ধ ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বলে অভিযোগ রয়েছে। পরে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত।একজন অসহায় ও বয়স্ক মানুষের জীবিকার একমাত্র সম্বল হারানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভ্যানটি ছিল তার উপার্জনের প্রধান মাধ্যম। এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।আহত মফেজ উদ্দিন মোড়লের পরিবারের সদস্য ও স্বজনদের কাছে ঘটনাটি পৌঁছে দিতে এবং ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধারে সহযোগিতার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।একই সাথে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে কেউ কোনো তথ্য জানলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।ছবিঃ২৫/১০/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT