খুলনা, বাংলাদেশ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান জমাদ্দার

[ccfic]

ডুমুরিয়া খুলনা, নিজস্ব প্রতিনিধি শেখ মাহতাব হোসেন

টানা ভারী বর্ষণে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। এই দুর্যোগ মুহূর্তে পানিবন্দি ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ১১নং ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান জমাদ্দার।তার নিজস্ব উদ্যোগ এবং আন্দুলিয়ার ‘সোনামুখ স্মার্ট একাডেমি’র যৌথ পরিচালনায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি পরিবারগুলোর মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশেষ করে ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের তলিয়ে যাওয়া অংশসহ দুর্গত এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়।আশ্রয়ণ প্রকল্পের জলমগ্ন বাসিন্দা খোদেজা বেগম কান্নাভেজা কণ্ঠে বলেন, “ঘরের মধ্যে এক হাঁটু পানি। উনুন জ্বালাব সে উপায়ও নেই। বেশ কয়েকদিন ধরে শুকনো খাবার খেয়ে বেঁচে আছি। আজ শাহজাহান জমাদ্দার ভাই নিজে এসে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ায় অন্তত কয়েকটা দিন খেয়ে-পরে বাঁচতে পারব।”একই এলাকার অপর বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, “হঠাৎ করে চারপাশ তলিয়ে যাওয়ায় আমরা পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছি। সরকারি ও বেসরকারি কোনো সহায়তা সেভাবে পৌঁছায়নি। এই বিপদের দিনে চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের খোঁজনিয়ে সাহায্য করলেন, এতে আমরা খুব উপকার পেলাম।”ত্রাণ বিতরণকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান জমাদ্দার বলেন, “জনসেবা কোনো পদ-পদবির ওপর নির্ভর করে না। মানুষের এই কঠিন বিপদের দিনে ঘরে বসে থাকা সম্ভব নয়। সোনামুখ স্মার্ট একাডেমিকে সাথে নিয়ে আমার সাধ্যমতো পানিবন্দি মানুষের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি মাত্র। ডুমুরিয়াবাসীর যেকোনো প্রয়োজনে আমি অতীতেও ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব। বিত্তবানদের প্রতি আহ্বান জানাব, আপনারাও এই অসহায় মানুষগুলোর পাশে এগিয়ে আসুন।”চলতি জলাবদ্ধতা পরিস্থিতির স্থায়ী সমাধান নিয়ে ডুমুরিয়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বলেন, “অতিরিক্ত বৃষ্টির কারণে ইউনিয়নের বেশ কয়েকটি নিচু এলাকা এবং আশ্রয়ণ প্রকল্পে পানি জমে গেছে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ গ্রহণ করছি এবং অতি দ্রুত নিষ্কাশনের জন্য স্থানীয় ড্রেনেজ ব্যবস্থা সচল করার কাজ চালিয়ে যাচ্ছি। পাশাপাশি ত্রাণ সহায়তা জোরদার করা হচ্ছে।”সামগ্রিক বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার জানান, “উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার খবর পাওয়ার পর থেকেই আমরা মাঠে সক্রিয় রয়েছি। ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারগুলোর তালিকা তৈরি করে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। একই সাথে ব্যক্তি বা সামাজিক সংগঠনের উদ্যোগে যারা সহায়তায় এগিয়ে আসছেন, তাদের সাধুবাদ জানাই। দ্রুত পানি নিষ্কাশনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সোনামুখ স্মার্ট একাডেমির শিক্ষক-শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT