খুলনা, বাংলাদেশ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  খুলনার রূপসায় ৫৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
  ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা
  কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে ওসিকে প্রাণনাশের হুমকি
  তৃণমূল জাগপা’র পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিনে শুভেচ্ছাঃ
  জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আনন্দে মাতলেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
  কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
  বর্তমান দেশের পরিস্থিতিতে ক্রসফায়ারের অনুমতি দেওয়া প্রয়োজন—অমিত তৃণমূল জাগপা প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মজলুম জনতার নেতা নিজামদ্দিন অমিত বলেন ,

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটির আয়োজনে শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর নাট মন্দির প্রাঙ্গণে এই পরিচিতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কলি তালুকদার আরতির সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব বাবু বিমল বণিতেকর সঞ্চালনায় পরিচিতি সভার শুরুতেই পবিত্র গীতা,ত্রিপিটক ও বাইবেল পাঠের মাধ্যমে পরিচিতি সভার কার্যক্রম শুরু হয়।এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিমলাংশু রায়,এ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু,সিদ্ধার্থ এষ বলাই,এ্যাডভোকেট বিমান কান্তি রায়,চঞ্চল কুমার লৌহ, বিপ্লব কান্তি তালুকদার ,বিটু বড়ুয়া,ডেনিস চক্রবর্তী,সন্তোষ রায় সন্তো,পাপলু দে,সুজিত দে,স্বপন সরকার ও সুমন দাস সাগর প্রমুখ। নেতৃবৃন্দরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে বলেন,সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলা ও চারটি পৌরসভার মধ্যে যে সকল উপজেলা ও পৌরসভায় কমিটির মেয়াদ উর্ত্তীণ হয়েছে সেগুলোকে বিলুপ্ত করে এবং সংগঠনকে আরো শক্তিশালী করার মাধ্যমে আহবায়ক কমিটি গঠন করে এবং জেলার ১৩ সদস্য বিশিষ্ঠ একটি উপদেষ্টা কমিটির গঠন করা হয় এই পরিচিতি সভায়।নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা সম্প্রীতির এই জেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,৫টি আসনের মাননীয় সংসদ সদস্যগণসহ সকল ধর্মের মানুষের সার্বিক সহযোগিতায় আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য গত ১৫ই সেপ্টেম্বর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটির অনুমোদনে স্বাক্ষর প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT