খুলনা, বাংলাদেশ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার
  ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!
  ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ
  প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা
  বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 
  খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান
  রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প
  মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
  

ক্ষতবিক্ষত ঈদগড়–ঈদগাঁও সড়ক ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রী ও সাধারণ মানুষ

[ccfic]

 

নিজস্ব প্রতিনিধি :হামিদুল হক, রামু কক্সবাজার:

কক্সবাজারের রামু উপজেলার গুরুত্বপূর্ণ ঈদগড়–ঈদগাঁও ১০ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের পুরো অংশজুড়েই সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। কোথাও কোথাও সড়কের মাঝখানেই বড় বড় গর্ত তৈরি হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
জেলার ব্যস্ততম সড়কগুলোর অন্যতম এই সড়ক দিয়ে প্রতিদিন ঈদগড়, ঈদগাঁওসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের এমন বেহাল দশায় যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি এমনিতেই ডাকাতি ও অপহরণের মতো অপরাধের কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। এর মধ্যে সড়কের বেহাল অবস্থা সাধারণ মানুষের চলাচলে নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দিয়েছে। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে গিয়েও অনেককে আতঙ্কের মধ্যে পথ পাড়ি দিতে হচ্ছে।স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির সংস্কার ও বড় গর্তগুলো ভরাট করে নিরাপদ যান চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সড়কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও দাবি তাদের।স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে ঈদগড়–ঈদগাঁও সড়কটি সংস্কার করবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT