খুলনা, বাংলাদেশ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন
  জেডসিএফ খুলনা জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা

ক্ষতবিক্ষত ঈদগড়–ঈদগাঁও সড়ক ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রী ও সাধারণ মানুষ

[ccfic]

 

নিজস্ব প্রতিনিধি :হামিদুল হক, রামু কক্সবাজার:

কক্সবাজারের রামু উপজেলার গুরুত্বপূর্ণ ঈদগড়–ঈদগাঁও ১০ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের পুরো অংশজুড়েই সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। কোথাও কোথাও সড়কের মাঝখানেই বড় বড় গর্ত তৈরি হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
জেলার ব্যস্ততম সড়কগুলোর অন্যতম এই সড়ক দিয়ে প্রতিদিন ঈদগড়, ঈদগাঁওসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের এমন বেহাল দশায় যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি এমনিতেই ডাকাতি ও অপহরণের মতো অপরাধের কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। এর মধ্যে সড়কের বেহাল অবস্থা সাধারণ মানুষের চলাচলে নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দিয়েছে। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে গিয়েও অনেককে আতঙ্কের মধ্যে পথ পাড়ি দিতে হচ্ছে।স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির সংস্কার ও বড় গর্তগুলো ভরাট করে নিরাপদ যান চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সড়কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও দাবি তাদের।স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে ঈদগড়–ঈদগাঁও সড়কটি সংস্কার করবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT