
শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতিনিধি:
দাকোপে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের বাস্তবায়নে এবং SDC ও CBM Global Disability Indusion আর্থিক সহয়তায় সভা অনুষ্ঠিত হয়।ডিআইডিআরএম কল প্রোগ্রাম প্রকল্পের আওতায় সোমবার (৩১আগস্ট) বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিকী, উপজেলা সমবায় অফিসার অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ ইমরান আহমেদ খান , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাৎ রেক্সোনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা আইসিটি অফিসার সমীর বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাগিস আরা পারভীন, উপজেলা উপ সহকারী কৃষি অফিস উত্তম কুমার রায়, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ আবুল বাসার, ইউপি সদস্য জাহিদুল ইসলাম ফকির, নিমাই রায়, কারিতাস বাংলাদেশ দাকোপ উপজেলা ডিআইডিআরআর অফিসার জ্বলন্ত ত্রিপুরা, কমিউনিটি ফ্যাসিলিটেটর সুদীপ সরকার, উজ্জ্বল কুমার মন্ডল প্রমুখ। এ সময় বিভিন্ন এনজিও প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। সভায় মূল আলোচ্য বিষয় হলো ডিআইডিএম কল প্রেগ্রাম প্রকল্পের বিগত জুন ২০২৬ হতে আগস্ট পর্যন্ত ৩ মাসের সুতারখালী ইউনিয়নের কমিউনিটি পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম সমূহের ধারাবাহিক বিবরণ উপস্থাপন করা। উল্লেখ্য বিষয় এই সকল কার্যক্রম সমূহ বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তরভূক্তি করে সকল কার্যক্রম সমূহের বাস্তবায়নের কৌশল ধারাবাহিক ভাবে উপস্থাপনকরা হয়।
