খুলনা, বাংলাদেশ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  খুলনার রূপসায় ৫৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
  ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা
  কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে ওসিকে প্রাণনাশের হুমকি
  তৃণমূল জাগপা’র পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিনে শুভেচ্ছাঃ
  জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আনন্দে মাতলেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
  কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
  বর্তমান দেশের পরিস্থিতিতে ক্রসফায়ারের অনুমতি দেওয়া প্রয়োজন—অমিত তৃণমূল জাগপা প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মজলুম জনতার নেতা নিজামদ্দিন অমিত বলেন ,

কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে সংগঠনের কার্যালয়ে কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শণিবার (২৯ আগস্ট-২৬) সন্ধ্যায় পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি জনাব নজরুল ইসলাম খান-এর সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সম্পাদক মানব মন্ডল-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ও ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার।অতিথিবৃন্দের মধ্যে আলোচনা করেন, চুকনগর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, গবেষক ও প্রাবন্ধিক জনাব হাশেম আলী ফকির, বিপ্রতীপ’-এর পরিচালক কবি ও সাংবাদিক নয়ন বিশ্বাস , কবি ও সংগঠক জনাব মাসুদা বিউটি, পাঁজিয়া ডিগ্রী কলেজের শিক্ষক জনাব আলী আব্বাজ , কবি কৃষ্ণপদ সরকার, কবি হাদিউজ্জামান জয়। কবিতা আবৃত্তি করেন, সংগঠনের সহ-সভাপতি তাপস দে, কোষাধ্যক্ষ সুব্রত বসু কঙ্কন, পাঁজিয়া ডিগ্রী কলেজের শিক্ষক তাপস বিশ্বাস, কবি ও শিক্ষক উজ্জ্বল ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি জনাব সমীর দাস, জনাব আকরাম হোসেন, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক জনাব বাবুর আলী গোলদার, এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাঁজিয়া প্রেসক্লাবের সভাপতি জনাব আব্দুল হামিদ, সংগঠনের প্রচার সম্পাদক মিহির বসু (বসুদেব), কবি প্রবীর বিশ্বাস, মাটি ভাই, লক্ষণ চক্রবর্তী প্রমুখ । সভাপাতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT