খুলনা, বাংলাদেশ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ

[ccfic]

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার জার্সি বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট-২৬) সকালে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার জার্সি বিতরণ করা হয়। আগামী সেপ্টেম্বর মাসে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেই কথা চিন্তা করে মানবিক দৃষ্টি কোণ থেকে শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার জার্সি বিতরণ করেন শাহেদা-জবেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক এস.এম রাশিদুল ইসলাম। পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এস.এম রাশিদুল ইসলাম বলেন, অত্র প্রতিষ্ঠানের পাঠদানের মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার প্রয়াস অব্যাহত রাখতে চাই। খেলাধুলা শিক্ষার্থীদের শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না, শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত কাজ ও আত্মবিশ্বাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এসময় উপস্থিত ছিলেন, পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল হিরো, সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT