খুলনা, বাংলাদেশ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

ঈদগাঁও উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের মাসব্যাপী অভিযানে প্রস্তুতি সভা সম্পন্ন

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঈদগাঁও উপজেলার উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে মাসব্যাপী অভিযান সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ আগস্ট) স্থানীয় দারুল ফাতাহ একাডেমী মিলনায়তনে এ সভা সম্পন্ন হয়।​উপজেলা সংগঠনের সভাপতি তৈয়ব উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহাজাহানের পরিচালনায় সভায় পবিত্র কুরআন থেকে দারসের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার জেলা সভাপতি শামশুল আলম বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন ও উপজেলা সহ-সভাপতি বশির আহমদ।এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন থেকে আলী হোছেন জিসান ও মোহাম্মদ রুবেল, ইসলামাবাদ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন, পোকখালী ইউনিয়ন থেকে রুহুল কবির (সাথে সংশ্লিষ্ট সেক্রেটারি ও অর্থ সম্পাদক) এবং ইসলামপুর ইউনিয়ন থেকে হেলাল উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি শামশুল আলম বাহাদুর বলেন, “ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীলদের নিয়ে মাসব্যাপী এই অভিযান বাস্তবায়নের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে হবে। তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দিতে এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”সভাপতির বক্তব্যে তৈয়ব উদ্দিন বলেন, “সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে হবে। আজকের এই প্রস্তুতি সভা আমাদের আগামী দিনের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করবে ইনশাআল্লাহ। সকলকে আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি।​পরিশেষে মাসব্যাপী অভিযানটি সর্বাত্মক সফল করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান ও বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT