
জি. এম. ফিরোজ, ডুমুরিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করতে ডুমুরিয়ার ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রব আকুন্জীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শাহিনুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা কৃষক দলের সভাপতি মাস্টার আইয়ুব আহমেদ, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব মো. রহমতুল্লাহ আকুন্জী, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাসুদুর রহমান ফারাজী, সাবেক সাধারণ সম্পাদক এস এম রবিউল আলম বাবলু, যুগ্ম আহ্বায়ক সরদার আলামিন ও রিয়াজউদ্দিন উকিল।সভা সঞ্চালনা করেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. কে. এম. জাফর ইকবাল। এ সময় আব্দুর রাজ্জাক, মতিউর রহমান ফারাজী, ওহিদুজ্জামান আকুন্জী, আব্দুল গাফফারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
