খুলনা, বাংলাদেশ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

নেপাল-তিব্বতে নিখোঁজরা ৩৫ দেশের নাগরিক, নি’হ’ত ছাড়াল ৩০০

[ccfic]

ডেস্ক :

নেপাল ও তিব্বত সীমান্তে এক প্রলয়ঙ্করী হিমবাহ ধসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন ৩৫টি দেশের এক হাজারেরও বেশি নাগরিক। তিব্বতের হিমালয় অঞ্চলে বিশাল হিমবাহ ধসে ভোতেকোশি ও লেন্দে নদীর অববাহিকায় এই ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়, যা নেপালের রাসুয়া ও নুয়াকোট জেলার বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড করে দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, নিখোঁজদের মধ্যে সিংহভাগই বিভিন্ন দেশের ট্রেকার এবং কৈলাশ মানসরোবরগামী হিন্দু তীর্থযাত্রী, যার মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন। কাদার স্রোতে বহু ঘরবাড়ি, নেপাল-চীন বাণিজ্যের প্রধান জিরং বন্দর সড়ক এবং জলবিদ্যুৎ প্রকল্প ধ্বংস হয়ে গেছে এবং একটি সুড়ঙ্গে বহু শ্রমিক আটকা পড়েছেন। বর্তমানে নেপাল সেনাবাহিনী ও পুলিশের পাঁচ হাজারেরও বেশি সদস্য দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছেন, তবে নদীর উজানে কৃত্রিম হ্রদ তৈরি হওয়ায় দ্বিতীয় দফায় আরও বড় বন্যার আশঙ্কা করছেন জলবায়ু বিশেষজ্ঞরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT