খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  আসুন আমরা সবাই অহিংস রাজনীতির পথে চলি_অমিত
  জাফর আলম স্মৃতি ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন..ইসলামাবাদের ইউছুফেরখীলে ৯ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান
  বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  ইসলামাবাদের টকবগে যুবক তামিম ইকবাল সড়ক দুর্ঘটনায় নিহত
  ঈদগাঁওতে টানা তিনদিন গুড়ি গুড়ি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যন্ত : দুশ্চিন্তায় কৃষকরা
  সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা :
  ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, ১১ পদে লড়ছেন ২১ প্রার্থী সভাপতি পদে কাজী আব্দুল্লাহ,সম্পাদক শেখ মহাতাব হোসেন বিজয়।
  শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
  সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হলো ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’

দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন

[ccfic]

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

২৬ আগষ্ট যোহরের নামাজ পুর্বে বীরগঞ্জের বহুল প্রত্যাশিত মডেল মসজিদের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিনাজপুর মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বীরগঞ্জ সুমা খাতুন, অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান আলীসহ বিভিন্ন দপ্তর প্রধানগন।এছাড়া জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ভিপি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদলের সদস্য সচিব এবং মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, আলহাজ্ব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মুজাহিদুল ইসলাম মাজু, কামরুল হাসান, নশিউর রহমান, আব্দুল জব্বার, রেজাউল করিম মনি, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং দলীয় বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দসহ শত শত মুসল্লি নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এরপুর্বে সকালে মাননীয় সংসদ সদস্য জাতীয় উদ্যান সিংড়ায় প্রবেশ পথে দীর্ঘদিনের সমস্যা বেইলি ব্রীজের উদ্বোধন করেছেন।মডেল মসজিদে যোহরের নামাজ আদায়ের পর তিনি ঢাকার উদ্দেশ্য রওনা দেন মর্মে জানা যায়।ফলক উম্মুক্ত করনের সময় মুনাজাত পরিচালনা করেন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ আবুল হাসিম এবং যোহরের নামাজে ইমামতি করেন অত্র মডেল মসজিদের নব নিয়োগ প্রাপ্ত ইমাম মাওঃ মতিয়ার রহমান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT