খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  আসুন আমরা সবাই অহিংস রাজনীতির পথে চলি_অমিত
  জাফর আলম স্মৃতি ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন..ইসলামাবাদের ইউছুফেরখীলে ৯ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান
  বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  ইসলামাবাদের টকবগে যুবক তামিম ইকবাল সড়ক দুর্ঘটনায় নিহত
  ঈদগাঁওতে টানা তিনদিন গুড়ি গুড়ি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যন্ত : দুশ্চিন্তায় কৃষকরা
  সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা :
  ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, ১১ পদে লড়ছেন ২১ প্রার্থী সভাপতি পদে কাজী আব্দুল্লাহ,সম্পাদক শেখ মহাতাব হোসেন বিজয়।
  শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
  সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হলো ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’

রূপসায় কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন! ফুটবল ও গাছের চারা বিতরণ 

[ccfic]

এম মুরশীদ আলী :

রূপসায় ২০২৬-২৭ অর্থবছর থেকে উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন বিতরণের পাশাপাশি ফুটবল ও গাছের চারা বিতরণ গত ২৪ আগষ্ট দুপুরে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির আয়োজনে সকল শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ ও ক্লাবে ফুটবল দিয়ে খেলাধুলার প্রতি মনোনিবেশ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়। বিতরণী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল ও কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন।এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হায়দার আলী, মাওলানা শফিউদ্দিন নেছারী, মনিরুজ্জামান, কৃষ্ণ পদ রায়, সরোজ কুমার হালদার, যশোমন্ত ধর, অমলনাথ শিকদার, বিউটি পারভিন, চাঁদ সুলতানা, মধু আজিজা সুলতানা, মধু মঙ্গল মল্লিক, দীপ্তিশ্বর বিশ্বাস, লক্ষন কুমার সাহা, বেল্লাল হোসেন, ক্রীড়া শিক্ষক আঃ রহমান, বিপ্লব সরদার, আঃ কাদের,উপজেলা পরিষদের রাজিবুল হাসান মুন্না সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ। উপজেলা প্রশাসন ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ২টি করে ফুটবল, ৪ হাজার ৭০০টি স্যানিটারি ন্যাপকিন এবং ১ হাজার ৬০০টি গাছের চারা বিতরণ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT