খুলনা, বাংলাদেশ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের অবসান হলো চৌফলদণ্ডী হাইস্কুলে প্রধান শিক্ষক কামরুজ্জামানের

[ccfic]

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

কক্সবাজার সদরের চৌফলদণ্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামানের দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের অবসান হলো ২৪ আগষ্ট (সোমবার)। এই উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছেন স্কুল কর্তৃপক্ষ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের কমিটির সভাপতি মৌলানা আলী আহমদ হেলালী। বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসান মোহাম্মদ মহিউদ্দিন, পরিচালনা কমিটির সদস্য মোস্তফা কামাল।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিনের স্বাগত বক্তব্য ও মা: মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, খরুলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, ভারুয়াখালী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল আমিন, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহমদ, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম,গোমাতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল জলিল, খুরুস্কুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল আবছার, নাপিতখালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল হোছাইন নুরী, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলম।এতে উপস্থিত ছিলেন, সবুজবাগ মডেল স্কুলের প্রধান শিক্ষক মনির আহমদ, দক্ষিণ রাখাইন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আক্তার, চৌফলদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদ উল্লাহ এহছান উল্লাহ, মোঃ মারুফ, আবদুল কাদের,আপন কান্তি দে, নুরুল হক, রাহুল বোধি শ্রামন ও অহিদ মুরাদ। ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সাইফ্রেম।এ বিদায় অনুষ্ঠান শেষে সম্মাননা সরুপ বিদায়ী প্রধান শিক্ষক কামরুজ্জামানের হাতে ক্রেস্ট তুলে দিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT