খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  আসুন আমরা সবাই অহিংস রাজনীতির পথে চলি_অমিত
  জাফর আলম স্মৃতি ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন..ইসলামাবাদের ইউছুফেরখীলে ৯ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান
  বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  ইসলামাবাদের টকবগে যুবক তামিম ইকবাল সড়ক দুর্ঘটনায় নিহত
  ঈদগাঁওতে টানা তিনদিন গুড়ি গুড়ি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যন্ত : দুশ্চিন্তায় কৃষকরা
  সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা :
  ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, ১১ পদে লড়ছেন ২১ প্রার্থী সভাপতি পদে কাজী আব্দুল্লাহ,সম্পাদক শেখ মহাতাব হোসেন বিজয়।
  শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
  সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হলো ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’

কেশবপুর উপজেলার মাঃ শিক্ষা অফিসার হলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সদস্যদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে চলেছে।মাধ্যমিক শিক্ষা অফিসারদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট-২৬) রাজধানী ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির বিগত কমিটির সভাপতি লিয়াকত আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে মুন্সি আব্দুল মান্নানকে সভাপতি, বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক এবং সেখ ফিরোজ আহমেদকে যুগ্ম সম্পাদক করে দুইবছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটি শিক্ষার মানোন্নয়নসহ শিক্ষক-কর্মচারীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি এস এম মুনজুর রহমান ও সাধারণ সম্পাদক বাসুদেব সেনগুপ্ত অভিনন্দন জানানোসহ সমিতির নেতৃবৃন্দদের মাঝ আনন্নের জোয়ার বইছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT