খুলনা, বাংলাদেশ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ধামইরহাটে শ্বাসরোধে হত্যা আগুনে পুডিয়ে দেওয়ার ২ জন গ্রেফতার
  রামুর ঈদগড়ে জেল থেকে বেরিয়ে ফের মাদক ব্যবসায় সক্রিয় ডজন মাদক ব্যবসায়ী, উদ্বেগে এলাকাবাসী
  বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন:
  দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
  জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে

কেশবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসবাহী ট্যাংকার বসতবাড়িতে, রক্ষা পেল ঘুমন্ত পরিবার

[ccfic]

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর 

যশোরের কেশবপুরে ঢাকা থেকে আসা একটি গ্যাসবাহী ট্যাংকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বসতবাড়িতে ঢুকে পড়েছে। এতে বাড়ির বাথরুমসহ ভবনের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে একটি প্রাইভেটকারের গ্লাস। দুর্ঘটনার সময় ঘরে ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। দুর্ঘটনায় ট্যাংকারের চালক ও হেলপার আহত হয়েছেন।বুধবার (২০ আগস্ট ২০২৬) ভোর ৪টার পর যশোর-চুকনগর সড়কের কেশবপুর উপজেলার আলতাপোল চারের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গ্যাসবাহী ট্যাংকারটির নম্বর চট্টগ্রাম মেট্রো-ঢং-৬১-০৩৯৮।স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাসবাহী ট্যাংকারটি ঢাকা থেকে ছেড়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। ভোরে আলতাপোল চারের মাথা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্যাংকারটি সড়কের পাশের স্বাস্থ্যকর্মী হাবিবুর রহমানের বাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে বাড়ির বাথরুমের বিল্ডিং ভেঙে ট্যাংকারটি ভেতরে ঢুকে পড়ে। পরে বাড়ির অপর একটি অংশেও আঘাত লাগে।বাড়ির মালিক হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা সবাই ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে গেলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। বাইরে এসে তারা দেখতে পান, একটি গ্যাসবাহী ট্যাংকার তাদের বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। এতে বাথরুমসহ বাড়ির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এত বড় দুর্ঘটনার পরও পরিবারের কারও কোনো ক্ষতি না হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।প্রাইভেটকারের মালিক কওসার জানান, ট্যাংকারের ধাক্কায় তার বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সেখানে থাকা প্রাইভেটকারের গ্লাস ভেঙে গেছে। গভীর রাতে হঠাৎ এমন দুর্ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। তিনি ক্ষতিগ্রস্ত সম্পদের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।স্থানীয় ব্যবসায়ী রায়হান টেলার্সের মালিক কবির হোসেন জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে তিনি বাড়িটির ক্ষয়ক্ষতির চিত্র দেখতে পান। তার ভাষ্য অনুযায়ী, ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বসতবাড়িতে ঢুকে পড়ায় বাথরুমের দেয়াল ও বাড়ির একাধিক অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ। ট্যাংকারটি গ্যাসবাহী হওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও ভয়াবহ হতে পারতো। তার মতে, জনবসতিপূর্ণ এলাকায় ভারী ও গ্যাসবাহী যানবাহন চলাচলের ক্ষেত্রে চালকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, সড়কের পাশের বাড়িটির বাথরুমের দেয়াল ও স্থাপনার একটি অংশ ভেঙে গেছে। বাড়ির বিভিন্ন স্থানে ভাঙা ইট ও নির্মাণসামগ্রী ছড়িয়ে রয়েছে। ট্যাংকারের ধাক্কায় বাড়ির অপর অংশেও ক্ষতির চিহ্ন রয়েছে। পাশেই ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার ভয়াবহতা দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয়রা জানান, ভোররাতে সড়কটি দিয়ে ভারী যানবাহন চলাচল করে। জনবসতিপূর্ণ এলাকায় গ্যাসবাহী ট্যাংকারের মতো ঝুঁকিপূর্ণ যান নিয়ন্ত্রণ হারালে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছাঃ রোকসানা খাতুন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT