
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা, ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ প্রতিযোগিতার সময়সূচি নির্ধারণ উপলক্ষে ঈদগাঁওতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বুধবার (১৯ আগস্ট) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিতব্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সময়সূচি, আয়োজনের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,একাডেমিক সুপারভাইজার, জালালাবাদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো.শহিদুল হক, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিলসহ বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক ও ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।সভায় সংশ্লিষ্ট সকলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিযোগিতা গুলো সুষ্ঠু,সুন্দর,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
