খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ
  ডুমুরিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, রাস উৎসব শুরু আজ
  সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
  খুলনা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত:পুলিশ সুপার সরকার ওমর ফারুক
  ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত ॥ চরম ভোগান্তিতে লাখো গ্রাহক।
  চাঁদপুর ফরিদগঞ্জে বৈরী আবহাওয়ার কারণে জনজীবনে বিপর্যায়
  ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের সরকারি মাটি বিক্রির অভিযোগ, থামছে না মাটির বাণিজ্য
  প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন প্রকাশ্যে গুলি করে হত্যা তরিকুলকে ডুমুরিয়ায় চার আসামির রিমান্ড শেষ, জেলহাজতে; হত্যার নেপথ্যের রহস্যে এখনো ধোঁয়াশা—এজাহারভুক্ত দুই আসামি অধরা
  ঈদগাঁওয়ের গ্রামীন জনপদ হাজীরকুম সড়কের ব্রীজটি নির্মানের দাবী এলাকাবাসীর

ঈদগাঁওতে খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ঈদগাঁও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনা জাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দু শুকুর।এসময় বক্তব্য রেখেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ,ঈদগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন ও সদস্য সচিব বেলাল উদ্দিনসহ বিএনপি, যুবদল,ছাত্রদল,সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাকর্মী দের সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ আবুল হোসাইন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT