খুলনা, বাংলাদেশ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

নয়া ধূমকেতু পত্রিকার মোড়ক উন্মোচন করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত

[ccfic]

আবিদুর রহমান আলিফ:

গতকাল খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক ‘নয়া ধূমকেতু’ পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত এবং সভাপতিত্ব করেন অধ্যক্ষ জনাব এ কে এম গোলাম আযম, সম্পাদক মন্ডলীর সভাপতি, মাসিক নয়া ধুমকেতু। আরো উপস্থিত ছিলেন নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা, কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা সহ সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ। এ অনুষ্ঠানে পত্রিকাটির প্রকাশনা, এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং সমাজ, সংস্কৃতি ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সৃজনশীল সাংবাদিকতা এবং জনকল্যাণমূলক তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। খুলনার সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে ‘নয়া ধূমকেতু’ পত্রিকাটি ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT