খুলনা, বাংলাদেশ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

নাট্যকার ও কবি মুহম্মদ শফি এবার পাচ্ছেন “দ্যোতনা” সাহিত্য পদক

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

খ্যাতিমান কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি এবারে পাচ্ছেন “দ্যোতনা” সাহিত্য পদক-২০২৬। “দ্যোতনা” সাহিত্য পরিষদ প্রতিবছরের মতো এবারও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্যে বিশেষ অবদানের জন্য একজন বিশিষ্ট কবি ও সাহিত্যিক-কে সম্মানিত করে থাকেন। তারই ধারাবাহিকতায় আগামী শুক্রবার (১৪ আগষ্ট-২৬) সকাল সাড়ে দশটায় যশোর নাট্যকলা সংসদ মিলনায়তনে “দ্যোতনা” সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মুহম্মদ শফিকে এই সম্মাননা প্রদান করা হবে। মুহম্মদ শফি সাহিত্যে অজস্র কাজ করেছেন। কবিতা, আঞ্চলিক ভাষার কবিতা, নাটক, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ-গবেষণা, শিশু সাহিত্য, পাঠ্যপুস্তক, সম্পাদনা ইত্যাদি মিলে এ যাবৎ তাঁর প্রকাশিত গ্রন্থ ৮৯টি। মুহম্মদ শফি তাঁর সাহিত্যে অবদানের জন্যে দেশের বাইরে চীন, জাপান, আমেরিকা, ব্রিটেন ও ভারত থেকে বহু সম্মাননা অর্জন করেছেন। দেশেও পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন ৫০টিরও বেশি। পেয়েছেন কাব্যসাহিত্যে অবদানের জন্যে ‘কাব্যাচার্য’ ও নাট্যসাহিত্যে অবদানের জন্যে ‘বঙ্গশ্রী’, ‘নাট্যভূষণ’ ও ‘ইন্টারন্যাশনাল অর্ডার অব মেরিট'(ক্যামব্রিজ, লন্ডন) খেতাব। মুহম্মদ শফি ঢাকার ঐতিহ্যবাহী মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগে সুদীর্ঘকাল শিক্ষকতার পাশাপাশি গ্রন্থাগার পরিচালকের দায়িত্ব পালন শেষে বর্তমানে যশোরের কেশবপুর পৌরসভার ভবানীপুর নিজ বাড়িতে অবসর জীবনযাপন করছেন। মুহম্মদ শফির আত্মজীবনী “বিষাদ আমার আনন্দে আমি”(প্রথম খন্ড) ও নতুন কাব্যগ্রন্থ “দেখা হবে এসো ভবানীপুরে” প্রকাশের অপেক্ষায়।মুহম্মদ শফি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মুহম্মদ শফির এই সাফল্যে আমরা গর্বিত।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT