খুলনা, বাংলাদেশ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি
  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ
  ডুমুরিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক–২০২৬ অর্জন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি বিপ্লব রায়কে সংবর্ধনা

[ccfic]

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা :

আবিদুর রহমান আলিফ,আচার্য দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক–২০২৬ অর্জন করায় বিশিষ্ট কবি বিপ্লব রায়-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টায় বটিয়াঘাটা উপজেলা অডিটোরিয়ামে সুধীজন বটিয়াঘাটা, খুলনা-এর আয়োজনে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মণ্ডল। সভার শুরুতে সুধীজন বটিয়াঘাটার পক্ষ থেকে সংবর্ধিত খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা ডিসিপ্লিন সহযোগী অধ্যাপক কবি বিপ্লব রায়কে ফুল ও ফল দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভায় আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আবুল ফজল, অধ্যাপক সুরঞ্জন রায়, অধ্যাপক বিভূতিভূষণ মণ্ডল, সাবেক চেয়ারম্যান শিবপদ মণ্ডল এবং সাহিত্যিক কার্তিক চন্দ্র মণ্ডল। এছাড়াও স্বাগত বক্তব্য দেন সাবেক ব্যাংকার স্বপন বিশ্বাস। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়, দীপ্তি রায়, প্রভাস চন্দ্র রায়, সাবেক অধ্যক্ষ অমিতেষ দাশ, অধ্যাপক সদানন্দ রায় এবং সুদেব চক্রবর্তী।অনুষ্ঠানে মাসুমবিল্লাহ কবি বিপ্লব রায়ের জীবন ও সাহিত্যকর্মের ওপর রচিত পরিচিতি পাঠ করেন। বক্তারা বলেন, কবি বিপ্লব রায়ের সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং বাংলা ভাষা-সাহিত্যে তাঁর অবদান প্রশংসার দাবিদার। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় আরও উৎসাহিত করবে এবং দেশের সাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করবে। সংবর্ধিত কবি বিপ্লব রায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সম্মান তাঁর সাহিত্যসাধনাকে আরও বেগবান করবে। তিনি ভবিষ্যতেও সাহিত্য ও মানবকল্যাণে নিবেদিত থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT