খুলনা, বাংলাদেশ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ অংশে সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। দীর্ঘদিন ধরে সরু সড়ক, তীব্র যানজট এবং দুর্ঘটনায় ভোগান্তির শিকার হওয়া ঈদগাঁওবাসী মধ্যে উন্নয়ন কর্মযজ্ঞে নব আশার সঞ্চার হয়েছে।মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত অথচ ঝুঁকিপূর্ণ সড়ক হিসেবে পরিচিত। মহাসড়কের বহু অংশে  সরু যে,পাশাপাশি দুটি বড় যানবাহন নিরাপদে চলাচল কঠিন হয়ে পড়ে। বিপরীত দিক থেকে আসা গাড়িকে সাইড দিতে গিয়ে চালকদের হিম শিম খেতে হয়। ফলে ঘটে দুর্ঘটনা, সৃষ্টি হয় দীর্ঘ যানজট ও চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।স্থানীয়রা জানান,পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি-পর্যটন খাতের উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে মহাসড়ককে ৪ থেকে ৬ লেনে উন্নীতকরণ দাবি জানিয়ে আসছে এবার দীর্ঘ প্রতীক্ষার অবসানের ইঙ্গিত মিলছে। তার ধারাবাহিকতায় অংশ হিসেবে ইসলামাবাদ ঢালার দোয়ার নামক পয়েন্টে কয়েকদিন পূর্বে থেকেই মহাসড়কে পূর্বপাশে সড়ক প্রশস্তকরন কাজ চলমান।সচেতন মহলের মতে,সড়ক প্রশস্ত হলে বিপরীত মুখী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত হবে, দুর্ঘটনা কমবেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাতায়াত আরও দ্রুতসহ স্বাচ্ছন্দ্যময় হবে। পাশা পাশি দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। যেটি পর্যটন,বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতিতে ইতি বাচক প্রভাব ফেলবে।৬ই আগষ্ট (বৃহস্পতিবার) বিকেলে ইসলামাবাদ ঢালার পয়েন্টে মহাসড়কের এক পাশেই কাজ করার দৃশ্য চোখে পড়ে।স্থানীয় মনছুর আলম সোনা মিয়া জানান, মহা সড়ক প্রশস্তকরনে রাস্তা একপাশে কাজ করার ফলে তীব্র যানজট,দূর্ঘটনা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে এলাকাবাসী। নিঃসন্দেহে এটি ভাল কাজ।  চেরাগ টিমের সদস্য আনোয়ার হোসেন জানান,  দূর্ঘটনা রোধকল্পে মহাসড়ক প্রশস্তকরন কাজ করায় ঈদগাঁওবাসীর মাঝে আশার আলো দেখা দিয়েছে। ইসলামবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম জানান,মহাসড়ক প্রশস্তকরন কাজ শুরু হলো ইসলামাবাদ অংশ থেকে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT