
শেখ শহিদুল ইসলাম মিঠু, খুলনা জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ – ২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেন, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিএ,আমরা তাদেরকে নিয়ে এক সঙ্গে যুদ্ধ করেছি, অচিরেই আওয়ামী লীগ বিএনপি’র সঙ্গে মিশে যাবে, এমপি নাসির চৌধুরী বলেন, আজকের এই সমাবেশই বিএনপির সমাবেশ, এর বাইরে বিএনপি’র আর কোন সমাবেশ নেই, আগামী ৮ তারিখে বিএনপির নামে যারা সমাবেশ করতে চাচ্ছে তারা দলের মধ্যে বিভক্তি আনতে চায়, এদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে, দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমার কোন ভাই নেই, আমি একা, আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে, এখন তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ওরা চোর, তাদেরকে চুরি করার সুযোগ না দেওয়ায় তারা বলে আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করে খাচ্ছি, যারা এমন কথা বলে তাদের উদ্দেশ্যে বলি, উপজেলা গিয়ে ইউএনও সাহেবকে জিজ্ঞেস করেন এ পর্যন্ত কত টাকা বাজেটে এসেছে, আমি যতদিন জীবিত রয়েছি কাউকে দুর্নীতির করার সুযোগ দেব না বলেন এমপি নাসির চৌধুরী, উপজেলা বিএনপি আহ্বায়ক আমীর হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক ফারুক সরদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, এমপি নাসির চৌধুরী সহধর্মিনী পারভিন আক্তার, উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি শামসুল ইসলামসহ বিএনপির ও অঙ্গ- সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা,
