
রামু কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতিকুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।৩ আগষ্ট সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৬ মিনিটের দিকে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন পালং কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত আতিকুর রহমান (২৫) খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলখলা এলাকার বাসিন্দা মুজাফফরের ছেলে।দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে রামু হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।রামু হাইওয়ে থানার ওসি সুকান্ত ভট্টাচার্য জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত।
