খুলনা, বাংলাদেশ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

[ccfic]

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

“বৈষম্যহীন সমাজ গড়ি, নারীর অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্মের উদ্যোগে নারী অধিকার, শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যৎ ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এবং এফসিডিও’র অর্থায়নে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বৃহস্পতিবার (৩০ জুলাই-২৬) মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে পিএফজি সমন্বয়কারী মোঃ ওয়াজেদ আলী খান-এর সভাপতিত্বে এবং ওয়েভ সমন্বয়কারী মোছাঃ রোকসানা পারভীন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইজারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, দশম শ্রেণির ছাত্র ফারদিন হাসান এবং বাইবেল পাঠ করেন, বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী অদ্বিতীয়া মায়া মণ্ডল। পরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন, একটি শিক্ষিত, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ, শৃঙ্খলা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা সমানভাবে প্রয়োজন। শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, মাদক, বাল্যবিবাহ, সাইবার অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, বিদ্যালয় ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্মার্টফোন ব্যবহারে সচেতনতা অত্যন্ত জরুরি। প্রযুক্তিকে শিক্ষার উন্নয়ন ও জ্ঞান অর্জনের জন্য ব্যবহার করতে হবে, অপব্যবহার থেকে বিরত থাকতে হবে। অভিভাবকদের সন্তানদের প্রতি নিয়মিত নজরদারি, বন্ধুত্বপূর্ণ আচরণ এবং শিক্ষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার আহ্বান জানানো হয়।প্রধান অতিথি মোঃ ইজারুল ইসলাম বলেন, একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে বড় শক্তি হলো সুশিক্ষা, শৃঙ্খলা ও ভালো চরিত্র। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা, মাদক ও কুসংস্কার থেকে দূরে থাকা এবং দেশপ্রেম, মানবিকতা ও সততার আদর্শে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের সঠিক দিকনির্দেশনা ও মূল্যবোধসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।সভাপতির বক্তব্যে মোঃ ওয়াজেদ আলী খান বলেন, “তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব।” তিনি বলেন, একটি শিক্ষিত ও সচেতন মা-ই পারে সন্তানের মধ্যে সততা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বীজ বপন করতে। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে, কঠোর পরিশ্রম করতে, প্রযুক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করতে এবং সব ধরনের বৈষম্য, সহিংসতা ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নারী শিক্ষা ও নারীর মর্যাদা নিশ্চিত না হলে একটি উন্নত ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব নয় বলে উল্লেখ করেন।অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী শিক্ষক মুনশী মোঃ মোকাদ্দেস হোসেন, মোছাঃ শাহানাজ সুলতানা, মোঃ এনামুল হক, মোনাখালি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সিরাজুল ইসলাম, ওয়েভ সমন্বয়কারী মোছাঃ রোকসানা পারভীন, শিক্ষার্থীদের পক্ষে নাফিজা আফরিন ও তাসমিনা আক্তার মায়া এবং অভিভাবকদের পক্ষে মোছাঃ শাহীনা আক্তার ও সুষমা মণ্ডল।সভায় উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর রিজিওনের মাঠ সমন্বয়কারী মোঃ আশরাফুজ্জামান ও ওয়াইপিএজি সমন্বয়কারী মোঃ রিয়াজ শেখ, নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ, পিএফজি প্রতিনিধি, স্থানীয় নারী নেত্রী, যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।আলোচনা সভা থেকে শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা, নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধ, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং একটি শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT