খুলনা, বাংলাদেশ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশন স্থাপন প্রক্রিয়া শুরু হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দের বন্যা বইছেজানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (ADP) আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অধীনে কক্সবাজার ঈদগাঁও উপজেলায় ‘ঈদগাঁও ফায়ার স্টেশন’  ‘বিশেষ শ্রেণি’র ফায়ার স্টেশন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত তথ্যাদিও প্রস্তাব প্রেরণে নির্দেশ দেয়া হয়। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে রেভিনিউ ডেপুটি কালেক্টর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)কে জরুরি নির্দেশনা প্রদান করা হয়।গত ১ মার্চ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভার সিদ্ধান্ত অনু যায়ী দেশের ফায়ার স্টেশনবিহীন ২৯টি উপজেলায় নতুন ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রস্তাব বাস্তবায়নে জেলা প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও প্রশিক্ষণ) লেঃ কর্নেল এম, এ আজাদ আনোয়ার গত ২৫ মার্চ- ২৬ তারিখে এ সংক্রান্ত পত্র জারি করেন।  এতে বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য ‘বিশেষ শ্রেণি’ ফায়ার স্টেশনের ক্ষেত্রে ১.৫০ একর এবং ‘ক’ ও ‘খ’ শ্রেণির ফায়ার স্টেশনের জন্য ১.০০ একর জমির প্রয়োজন। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের নির্দেশিকা অনুসরণ করে সঠিক স্থানে জমি নির্বাচনের জন্য কিছু সুনির্দিষ্ট শর্ত বেঁধে দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জমি অবশ্যই প্রধান সড়ক সংলগ্ন, উঁচু, সমতল ও নিষ্ফণ্টক হতে হবে। এছাড়া ধর্মীয় উপাসনালয় (মসজিদ), কবরস্থান, শশ্মান বা মন্দিরের ভূমি এবং জমির ওপর দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন থাকা স্থান পরিহার করতে হবে। পাশাপাশি স্টেশনের সম্মুখভাগের প্রস্থ ন্যূনতম ২৪০ ফুট (১০% কমবেশি) হতে হবে।​সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে দ্রুত সম্ভাব্যতা যাচাই করে সম্ভাব্য মৌজার নাম, জমির মূল্য এবং সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদন কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে দেখা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT