
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
তাযকিয়া তথা আত্নার পরিশুদ্ধি মাধ্যমে শিরক- বিদআতমুক্ত বন্দেগী ও কোরআন সুন্নাহ মোতা বেক যিন্দেগী গঠনের লক্ষে ইসলামী জোড়, সব গুজারী এবং পবিত্র কোরআন মজিদের প্রথম সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে পাহাড়ী জন পথ ঈদগড়ে। ২৯ জুলাই (বুধবার) ঈদগড় ইউনিয়নে চরপাড়া তালিমুল কোরআন মাদ্রাসাও এতিমখানায় বাদে আসর হতে ইসলাহী জোড় শুরু হবে। এটি বৃহস্পতিবার বাদে ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হবে। এ ইসলাহী জোড়ে নছিহত পেশ করবেন ঢাকার জমিয়াতুল আনওয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক, শায়খুল হাদীস মাওলানা মুফতি কামাল উদ্দিন শিহাব কাসেমী। এছাড়াও আরো উপস্থিত থাকবেন দেশ বরেন্য ওলামায়ে কেরামগন।
