খুলনা, বাংলাদেশ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

কৃষ্টিবন্ধন, যশোরের মাসিক সাহিত্য সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

নজরুলবর্ষ-২৬-২৭ উদযাপনের ধারাবাহিতায় ২৫ জুলাই শনিবার বিকেলে যশোর নাট্যকলা সংসদ মিলনায়তনে কৃষ্টিবন্ধন, যশোর, মাসিক সাহিত্য সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি কবি অধ্যা. মঞ্জুয়ারা সোনালি-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি এম এ কাসেম অমিয়-এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর ইনষ্টিটিউটের সহসভাপতি, দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি কবি অধ্যক্ষ ড. শাহনাজ পারভিন। বিশেষ অতিথি ছিলেন, যশোর নাট্যকলা সংসদের সম্পাদক জনাব আলমগীর হোসেন বাবু, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না, মুক্তেশ্বরী সাহিত্যের সহসভাপতি কবি রাশিদা আক্তার লিলি, অগ্নিবীণা সংসদের সহসম্পাদক কবি কুতুব উদ্দিন বিশ্বাস, বিশিষ্ট মানবাধিকার কর্মী কবি অধ্যা. সুরাইয়া শরীফ, কৃষ্টিবন্ধন শার্শা কমিটির সাধারণ সম্পাদক কবি বকুল হক। আরও উপস্থিত থেকে কবি পাঠ ও গান করেন, কৃষ্টিবন্ধন যশোরের যুগ্মসম্পাদক কবি এম এন এস তুর্কি, কবি শরীফ হোসেন ধীমান, কবি সানজিদা ফেরদৌস, কৃষ্টিবন্ধন, যশোরের কোষাধ্যক্ষ ইসরাত সাহেদ টিপ, নৃত্যশীল্পী আলেয়া আক্তার প্রেমা, অধ্যা. শহীদুল আলম, অধ্যা. গোপিকান্ত সরকার, কবি অধ্যা. অরুণ বর্মণ, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, কানিজ ফাতিমা, জনাব কবির, সৈয়দা শাহনাজ পারভিন প্রমুখ। দু’জন শিশু, কবি কাজী নজরুলের কবিতা পাঠ করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানটি কবি, সাহিত্যিক ও শিশু কবিদের মিলনমেলায় পরিণত হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT