
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সদ্য নির্মিত একটি গ্রামীণ রাস্তার একাংশের গাইডওয়াল ধসে পড়েছে। নিন্মমানের সামগ্রী ব্যবহারের ফলে নির্মিত রাস্তটি ধসে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর দাবি পুনরায় রাস্তাটি সংস্ককারের জন্য। উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া এলাকায় এঘটনা ঘটে। জানা গেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আওয়াতায় ২০২৫-২৬ অর্থ বছেরের (কাবিটা-কাবিখা) কর্মসূচির আওতায় গ্রামীন অবকাঠামো উন্নয়ন সংস্কার প্রকল্পের কাজটি বাস্তবায়ন করেন সংশ্লিষ্ট ইউপি সদস্য তুষার মল্লিক।জানা গেছে শাহপুর-জামিরা প্রধান সড়কের আন্দুলিয়া আকুঞ্জি বাড়ি মোড় হতে হাজী শাহজানের বাড়ি অভিমুখে মাটি দ্বারা ভরাট ও ইট দিয়ে রাস্তা উন্নয়ন প্রকল্পের বরাদ্দ পায়। দুই লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পের কাজটি বাস্তবায়ন করেন ইউপি সদস্য তুষার মল্লিক।কিন্তু এলাকাবাসী ক্ষুব্ধতার সাথে অভিযোগ করে জানান,সরকারি বরাদ্দের অর্থ দ্বারা রাস্তাটি উন্নয়ন কাজে নিম্ম মানের সামগ্রী ব্যবহার করে তড়িঘড়ি করে রাস্তার কাজটি শেষে করেছেন ঠিকাদার। ফলে দুই সপ্তাহ যেতে না যেতে রাস্তার গাইডওয়াল একাংশের অর্ধেক অংশ ধসে পড়েছে। একাধিক স্থানে দেবে গেছে রাস্তাটি। স্থানীয় মো:জাকির হোসেন আকুঞ্জি, আশরাফুল আকুঞ্জি,পীর মোহাম্মদ আকুঞ্জিসহ এলাকাবাসী জানান,সরকারি বরাদ্দের সদ্য নির্মিত রাস্তাটি পুনরায় মানসন্মত ভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।প্রকল্পের সভাপতি ইউপি সদস্য তুষার মল্লিক বলেন,রাস্তার একটি পাশের গাইডওয়াল ধসে পড়েছে।পুনরায় ঠিকঠাক করা হবে। তিনি আরও বলেন প্রকল্পের সভাপতি আমি,” কিন্তু সকল দায় দায়িত্ব বিএনপি নেতা আব্দুর রব আকুঞ্জির”! ঘটনা প্রসংগে উপজেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা দপ্তরের প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম বলেন,প্রকল্পটি সরেজমিন পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
